বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • শততম টেস্টে ইতিহাস সৃষ্টি করলেন মুশফিক

    শততম টেস্টে ইতিহাস সৃষ্টি করলেন মুশফিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন । এই বিশেষ ম্যাচটি তিনি আরও স্মরণীয় করে তুললেন। মুশফিক নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নিজের নাম নিশ্চিত করলেন।

    দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন মুশফিক। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতেই টেস্টে নিজের ১৩তম শতক পূরণ করেন তিনি। তার পাশাপাশি এলিট এক তালিকায় নাম লেখান ৩৮ বছর বয়সি এই উইকেটরক্ষক-ব্যাটার।

    টেস্টে ইতিহাসে ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতক করলেন মুশফিক। এর আগে শততম টেস্টে শতক হাঁকানো শেষ ব্যাটসম্যান ছিলেন ডেভিড ওয়ার্নার। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টে ২০০ রানের ইনিংস খেলেছিলেন সাবেক এই অজি তারকা। 

    এদিকে শততম টেস্টের দুই ইনিংসেই শতক হাঁকানো একমাত্র ব্যাটসম্যান রিকি পন্টিং। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১২০ এবং দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে অপরাজিত ছিলেন সাবেক অস্ট্রেলিয়ার অধিনায়ক।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯৮ রান। মুশফিকের সঙ্গে ক্রিজে আছেন লিটন দাস (৫২*)।  
     


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন