রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিচ্ছেদে এত টাকা! সাবেক স্ত্রীকে ৮ হাজার কোটি দেওয়ার নির্দেশ ‘বিএনপি ৩১ দফা দেয়, বাস্তবায়ন করে ৩২ দফা পর্যন্ত’: স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব বাচ্চুর স্মরণে এ সময়ের শিল্পীদের কণ্ঠে ২০ গান স্বাধীনতা দিবসে ককরোচ পার্টির ইনস্টাগ্রাম উধাও বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা প্রবেশের তথ্য ‘সঠিক নয়’: মিয়ানমার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নেতা আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আড়াই ঘণ্টার ইন্টারনেট ভোগান্তির পর সচল এসএমডব্লিউ-৫ ভুয়া সরকারি নিয়োগপত্র দিয়ে অভিনব প্রতারণা, দিতেন ‘বেতনও’ ২৫ কৃতী শিক্ষার্থীকে ডিসি ফরিদার অভিনন্দন, চিঠির সঙ্গে বই-ফুল-মিষ্টি
  • মাধবদী প্রেস ক্লাব নির্বাচন– সভাপতি মকবুল, সম্পাদক মিলন

    মাধবদী প্রেস ক্লাব নির্বাচন– সভাপতি মকবুল,  সম্পাদক মিলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর মাধবদী প্রেস ক্লাব নির্বাচন–২০২৫-এর ভোট গণনা শেষে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার প্রেস ক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদ উদ্দিন আহমেদের স্বাক্ষরে এ ফল প্রকাশ করা হয়।

    ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে তিনজন প্রার্থী অংশ নেন। এর মধ্যে মকবুল হোসেন ১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হাসনাত মাসুম পান ৭ ভোট।

    সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ফজলুল হক ও মিয়া মিয়া। এতে ফজলুল হক সর্বোচ্চ ১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্য প্রার্থী মিয়া মিয়া পেয়েছেন ৮ ভোট।

    সহ–সাধারণ সম্পাদক পদে জাকারিয়া ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির ভূঞা পেয়েছেন ৬ ভোট।

    অর্থ সম্পাদক পদে মনিরুজ্জামান ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য প্রার্থী রেজাউল করিম পান ৭ ভোট।

    নির্বাচন কমিশন জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ভোট গণনা শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির প্রতি প্রেস ক্লাবের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন