বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বর্ষসেরা ফুটবলার নির্বাচনে ১১ তারকার নাম ঘোষণা

    বর্ষসেরা ফুটবলার নির্বাচনে ১১ তারকার নাম ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতিবছর বিশ্বের সেরা খেলোয়াড়, কোচ ও গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার প্রদান করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারও বর্ষসেরা ফুটবলারের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

    ফিফা দ্য বেস্ট পুরস্কারের দৌড়ে পুরুষ বিভাগে মোট ১১ জন ফুটবলার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যালন ডি’অরের মতো এখানেও উসমান দেম্বেলের বড় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। 

    ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে যাওয়ার পর থেকেই ব্যক্তিগত স্বীকৃতির দৌড়ে পিছিয়ে পড়েছেন সময়ের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের মনোনয়নেও নেই তাদের নাম। 

    তবে তারা সুযোগ পাচ্ছেন বছরের সেরা একাদশে জায়গা পাওয়ার দৌড়ে। ৮৮ জনের তালিকা থেকে ভোটে নির্ধারিত হবে শ্রেষ্ঠ একাদশ।

    পুরুষ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় (মনোনীত ১১ জন)

    আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে,  নুনো মেন্দেস, কোল পালমার, পেদ্রি, রাফিনিয়া, মোহামেদ সালাহ, ভিতিনহা ও লামিনে ইয়ামাল।

    নারী ফুটবলের বর্ষসেরা (মনোনীত ১৭ জন)

    স্যান্ডি বাল্টিমোর, নাথালি বর্ন, আইতানা বোনমাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তি, টেমওয়া চাওয়িঙ্গা, কাদিদিয়াতু দিয়ানি, মেলসি দুমরনে, পাত্রি গুইজারো, লিন্ডসে হিপস, লরেন জেমস, ক্লো কেলি, ইওয়া পাজর, ক্লদিও পিনা, অ্যালেক্সিয়া পুতেয়াস, অ্যালেসিয়া রুসো ও লিয়াহ উইলিয়ামসন।

    সেরা গোলরক্ষক (পুরুষ) (মনোনীত ৮ জন)

    অ্যালিসন বেকার, থিবো কোর্তোয়া, জিয়ানলুইজি দোন্নারুমা, এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়েল নয়্যার, ডেভিড রায়া, ইয়ান সোমার, ভয়চেক সিজনি।

    সেরা গোলরক্ষক (নারী) (মনোনীত ৭ জন)

    অ্যান-কাটরিন বার্গার, কাটা কোল, ক্রিস্টিয়ান এন্ডলার, হান্নাহ হ্যাম্পটন, আনা মুরহাউস, চিয়ামাকা এননাদোজি, ফ্যালন তুলিস–জয়সি।

    সেরা কোচের দৌড়ে যারা আছেন 

    পুরুষ বিভাগে  (মনোনীত ৭ জন): হাভিয়ের আগুইরে, মিকেল আর্তেতা, লুইস এনরিকে, হ্যান্সি ফ্লিক, এনজো মারেসকা, রবার্তো মার্টিনেজ ও আর্নে স্লট।

    নারী বিভাগে (মনোনীত ৫ জন): সোনিয়া বম্পাস্টর, জোনাতান গিরালদেজ, সেব হাইনস, রেনে স্লেগারস, সারিনা ওয়েগম্যান।

    এর আগে ব্যালন ডি’অর মঞ্চে সেরা কোচ হয়েছিলেন লুইস এনরিকে ও সারিনা ওয়েগম্যান। তারা এবারও ফিফা পুরস্কারের মনোনয়নে। প্রাপ্ত ভোটের ভিত্তিতে আগামী জানুয়ারিতে ঘোষণা করা হবে বছরের সেরা ফুটবলার ও কোচ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন