বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বিশ্বকাপে সপ্তম হলেও প্রায় ৭ কোটি টাকা পেল বাংলাদেশের মেয়েরা

    বিশ্বকাপে সপ্তম হলেও প্রায় ৭ কোটি টাকা পেল বাংলাদেশের মেয়েরা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পর্দা নামতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর। রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রথমবারের মতো এই ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা।

    দুই দলের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। যেকোনো দল প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে। শুধু শিরোপা নয়, চ্যাম্পিয়ন দলকে অপেক্ষা করছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কারও।

    বিশেষজ্ঞরা মনে করছেন, স্বাগতিক ভারত সমর্থকরা দেশকে প্রথমবার নারী ক্রিকেট বিশ্বকাপে শিরোপা জিততে দেখতে উন্মুখ। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দলও আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামছে, যাতে প্রথমবারের জয় নিশ্চিত করা যায়।

    ফাইনাল ম্যাচের আগে উভয় দলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। দলীয় স্ট্র্যাটেজি, বোলিং–ব্যাটিং কম্বিনেশন ও খেলোয়াড়দের ফিটনেস নিয়েই চলছে শেষ মুহূর্তের অনুশীলন।

    নিরাপত্তা ব্যবস্থা, সমর্থক অনুষ্ঠান এবং টিকিট বিষয়ক প্রস্তুতিও সম্পূর্ণ। বিশ্বকাপের ফাইনালকে ঘিরে সমর্থক ও ক্রিকেটপ্রীতিদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

    এবারের নারী বিশ্বকাপে মোট ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যা ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ছেলেদের বিশ্বকাপে মোট প্রাইজমানির চেয়েও ১ কোটি ডলার বেশি। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল মাত্র ৩৫ লাখ ডলার।

    কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

    এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। আর রানার্সআপ হওয়া দল পাবে চ্যাম্পিয়নের ঠিক অর্ধেক—২২ লাখ ৪০ হাজার ডলার।

    এবারের পুরস্কারগুলো মোট তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে অংশগ্রহণ, টুর্নামেন্টে অবস্থান এবং জয়সংখ্যা। এর মধ্যে প্রথমটি সবার জন্যই সমান। অর্থাৎ বাংলাদেশ যা পাবে, চ্যাম্পিয়ন হওয়া দলও তা-ই পাবে। এই খাত থেকে বাংলাদেশ পাচ্ছে আড়াই লাখ ডলার।

    বাংলাদেশ দল ৭ ম্যাচের মধ্যে জয় পেয়েছে একটিতে। এখান থেকে জয় বাবদ ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার পেয়েছে টাইগ্রেসরা।

    সব মিলিয়ে এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ অংশগ্রহণ বাবদ আড়াই লাখ, সপ্তম হিসেবে ২.৮০ লাখ এবং এক জয় বাবদ ৩৪৩১৪ ডলার মিলিয়ে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার পাচ্ছে। যা বাংলাদেশি টাকায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন