বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইউরোপের সেরা গোলদাতা কিলিয়ান এমবাপ্পে

    ইউরোপের সেরা গোলদাতা কিলিয়ান এমবাপ্পে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ইউরোপিয়ান গোল্ডেন বুট। এবার প্রথমবারের মতো এই পুরস্কার জিতে নিজের ক্যারিয়ারে নতুন ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে।

    ২০২৪–২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় ৩১ গোল করে শীর্ষে থেকে এই সম্মান অর্জন করেন ফরাসি এই তারকা ফরোয়ার্ড। এটি তার রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের প্রথম মৌসুমই ছিল, এবং সে মৌসুমেই তিনি ইউরোপের সেরা গোলদাতা হয়ে উঠলেন।

    গোল্ডেন বুট জয়ের পর এমবাপ্পে বলেন, “রিয়ালের হয়ে এমন শুরু আমার জন্য স্বপ্নের মতো। সতীর্থ ও ভক্তদের ভালোবাসাই আমার আসল শক্তি।”

    উল্লেখযোগ্যভাবে, সর্বশেষ ২০১৪–১৫ মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে এই পুরস্কার জিতেছিলেন। প্রায় এক দশক পর আবারও সেই গৌরব ফিরিয়ে আনলেন এমবাপ্পে।

    ফুটবল বিশ্লেষকদের মতে, এমবাপ্পের ধারাবাহিক পারফরম্যান্স তাকে শুধু ইউরোপের নয়, বরং বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

    শুক্রবার (৩১ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিয়াল কোচ জাবি আলোনসো, সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং দলের অন্যান্য খেলোয়াড়দের উপস্থিতিতে এমবাপ্পের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।

    ৩১ গোল করে ৬২ পয়েন্ট নিয়ে এমবাপ্পে তালিকার শীর্ষে ছিলেন। দ্বিতীয় স্থানে ছিলেন স্পোর্টিং লিসবনের ভিক্টর ইয়োকেরেস (৫৮.৫ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে লিভারপুলের মোহাম্মদ সালাহ (৫৮ পয়েন্ট)।

    পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত এমবাপ্পে বলেন, গোল্ডেন বুট জেতা তার জন্য দারুণ মুহূর্ত এবং একজন ফরোয়ার্ড হিসেবে এটা সত্যিই বিশেষ কিছু। তিনি রিয়ালে দীর্ঘদিন থাকার ইচ্ছা প্রকাশ করে বলেন,‘আমি চাই, এই মৌসুমে বড় কিছু জিতি। দলীয় সাফল্যই আসল বিষয়। রিয়ালে অনেক বছর থাকতে চাই এবং এমন পুরস্কার আরও অনেকবার জিততে চাই।’

    নতুন কোচ আলোনসোর অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল ১৩ ম্যাচের মধ্যে ১২টিতে জিতেছে। বর্তমানে লা লিগায় ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে তারা পাঁচ পয়েন্টে এগিয়ে আছে। আজ শনিবার (০১ নভেম্বর) রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে লস ব্লাঙ্কোসরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন