বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বিসিবি’র বোর্ড বৈঠকে বসছে পরিচালকরা

    বিসিবি’র বোর্ড বৈঠকে বসছে পরিচালকরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ৭ অক্টোবর প্রথম বোর্ড সভায় অংশগ্রহণ করেছিলেন সদ্য নির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। এবার আসন্ন বিপিএলকে সামনে রেখে আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদ আবারও বৈঠকে বসতে যাচ্ছেন।

    আগামী রোববার (২ নভেম্বর) দুপুর ৩টা থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। 

    যেখানে আলোচনার বড় বিষয় হলো আসন্ন বিপিএল আয়োজন। কবে কীভাবে শুরু হবে বিপিএল সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আসন্ন সভায়। এ ছাড়া টেস্ট অধিনায়কত্ব নিয়েও ঘোষণা আসবে। শ্রীলঙ্কায় গত জুনে ফরম্যাটটিতে সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। 

    সিরিজ শেষেই আচমকা টেস্টের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে ফরম্যাটটিতে আর খেলা ছিল না, ফলে নতুন অধিনায়কও ঘোষণা করা হয়নি।

    এ ছাড়াও গত বিপিএলের অনেক অনিয়মের মাঝে নাক-কাটা যাওয়ার মতো ঘটনা ফিক্সিং। যা নিয়ে ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে বিসিবি। রোববারের সভায় তা নিয়ে আলোচনা হবে। 

    এ ছাড়া জাতীয় পুরুষ ও নারী উভয় দলের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা এবং আলোচনা হতে পারে জাতীয় দলের কোচিং স্টাফ প্রসঙ্গেও।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন