বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • আফগানিস্তান নয়, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নতুন প্রতিপক্ষ নেপাল

    আফগানিস্তান নয়, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নতুন প্রতিপক্ষ নেপাল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ ঘিরে টগবগ করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটিকে সামনে রেখে কোচ ও খেলোয়াড়দের মধ্যে চলছে ঘাম ঝরানো প্রস্তুতি। শুরুতে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবু থেমে নেই লাল-সবুজের যোদ্ধারা—ভারতের বিপক্ষে মাঠে নামার আগে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিচ্ছেন তারা পূর্ণ উদ্যমে।

    বুধবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দ্রুত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করেছে। নতুন প্রতিপক্ষ হিসেবে নেপালের সঙ্গে মুখোমুখি হবে জামাল-হামজারা।

    বাফুফে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১৩ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচটি। শুরুতে একই ভেন্যুতে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না।

    এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তানের ‘হোম’ ম্যাচটি মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশে আয়োজনের কথা ছিল। তবে মিয়ানমার খেলতে রাজি না হওয়ায় ম্যাচটি বাতিল হয়। এর প্রভাব পড়ে বাংলাদেশ-আফগানিস্তান প্রস্তুতি ম্যাচেও, যা পরবর্তীতে বাতিল ঘোষণা করা হয়।

    অনাকাঙ্ক্ষিত এই পরিবর্তনের পরই দ্রুত নতুন প্রতিপক্ষের সন্ধানে নামে বাফুফে। অবশেষে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচের চুক্তি চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি।

    কোচ হাভিয়ের কাবরেরার অধীনে প্রস্তুতিমূলক অনুশীলনে থাকা বাংলাদেশ দলের জন্য এই ম্যাচই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে একমাত্র প্রস্তুতির সুযোগ। ম্যাচটি দলের কৌশল ও শক্তি পরীক্ষার বড় মঞ্চ হয়ে উঠতে পারে বলে মনে করছে ফুটবল বিশ্লেষকরা।

    আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতেই মাঠে গড়াবে এই আন্তর্জাতিক ম্যাচটি, যা ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন