বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি
  • থ্রেডসে এলো নতুন ফিচার ‘ঘোস্ট পোস্ট’

    থ্রেডসে এলো নতুন ফিচার ‘ঘোস্ট পোস্ট’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস সম্প্রতি ‘ঘোস্ট পোস্ট’ নামে একটি নতুন ফিচার চালু করেছে। এই ফিচার ব্যবহার করে কোনো পোস্ট ২৪ ঘণ্টার পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ, ব্যবহারকারীরা চাইলে অস্থায়ীভাবে তাদের ভাবনা বা মন্তব্য শেয়ার করতে পারবেন, যা একদিন পর স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ হয়ে যাবে।

    থ্রেডসের মতে, এই ‘ঘোস্ট পোস্ট’ ফিচারের মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের মধ্যে “নির্ভয়ে ভাব প্রকাশের সংস্কৃতি” গড়ে তোলা। অনেকেই সামাজিক মাধ্যমে স্থায়ী পোস্ট দিতে সংকোচ বোধ করেন- এই ফিচার তাদের জন্যই স্বস্তির জায়গা তৈরি করবে।

    যে কেউ চাইলে নতুন পোস্ট দেওয়ার সময় ‘ঘোস্ট’ আইকন অন করে ঘোস্ট পোস্ট তৈরি করতে পারবেন। ২৪ ঘণ্টা পর পোস্টটি অদৃশ্য হয়ে যাবে। তবে যেসব ব্যবহারকারী পোস্টটিতে লাইক বা রিপ্লাই দেবেন সেই তথ্য কেবল পোস্টদাতা নিজেই দেখতে পাবেন।

    থ্রেডস জানিয়েছে, ঘোস্ট পোস্টের রিপ্লাইগুলো মেসেজ ইনবক্সে পাঠানো হবে। যাতে ব্যবহারকারী নিজের মতো করে কথোপকথন চালাতে পারেন।

    সম্প্রতি থ্রেডস ১০ হাজার অক্ষরের টেক্সট অ্যাটাচমেন্ট যুক্ত করেছে। যেখানে ব্যবহারকারীরা দীর্ঘ লেখালেখি, বিশ্লেষণ বা নিবন্ধের অংশ প্রকাশ করতে পারেন। এছাড়া ‘স্পয়লার হাইড’ ফিচারের মাধ্যমে পোস্টে থাকা মিডিয়া বা টেক্সট আড়াল রাখার সুবিধাও যোগ করা হয়েছে।

    মেটা জানায়, থ্রেডসকে আরও সহজ, আকর্ষণীয় ও কথোপকথনমুখী করতে ধারাবাহিকভাবে নতুন ফিচার যুক্ত করা হচ্ছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন