মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • আইফোনের ৫ লুকানো ফিচার

    আইফোনের ৫ লুকানো ফিচার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইফোনে অনেক দরকারি ফিচার আছে, যেগুলো আমরা অনেক সময় খেয়ালই আইফোনে অনেক দরকারি ফিচার আছে, যেগুলো আমরা প্রায়ই খেয়ালই করি না। এই ফিচারগুলো কিছুটা লুকানো হলেও একবার জানলেই ফোন ব্যবহার অনেক সহজ হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি দারুণ ফিচার:

    পেছনে ট্যাপ দিলেই স্ক্রিনশট
    এখন স্ক্রিনশট নেয়া আরও সোজা। আইফোনের পেছনে দু’বার বা তিনবার ট্যাপ করলেই স্ক্রিনশট নিতে পারবেন। প্রথমে সেটিংস এরপর অ্যাক্সেসিবিলিটি তারপর টাচ এরপরে ব্যাকট্যাপ অপশনে যান। তারপর ডাবল ট্যাপ বা ট্রিপল ট্যাপ এ গিয়ে স্ক্রিনশট সিলেক্ট করুন।

    টেক্সট শর্টকাট বানান
    প্রতিবার বড় বাক্য লেখার দরকার নেই। ছোট শর্টকাট দিলেই পুরো বাক্য চলে আসবে। যেমন: 'ও-এম-ডাবলিউ' লিখলে 'অন মাই ওয়ে' হয়ে যাবে। এ ধরনের প্রোগ্রাম সেট করতে প্রথমে সেটিংসে যান। এরপর জেনারেল তারপর কিবোর্ড এরপর টেক্সট রিপ্লেসমেন্ট অপশনে যান। প্লাস আইকন চাপুন। বাক্য লিখে শর্টকাট করে সেভ রাখুন। এভাবেই আপনার টেক্সট শর্টকাট তৈরি হয়ে যাবে।

    কন্ট্রোল সেন্টার থেকেই টাইমার চালু করুন
    ঘড়ির অ্যাপ খুলে টাইমার চালানোর ঝামেলা আর নেই। আইফোন ব্যবহারকারীরা সরাসরি কন্ট্রোল সেন্টার থেকে টাইমার সেট করতে পারেন। উপরের ডানদিক থেকে কন্ট্রোল সেন্টার খুলুন, এরপর টাইমার আইকনে আঙুল চেপে ধরে রাখুন। এবার আপনার পছন্দমতো সময় সেট করে স্টার্ট বাটন চাপুন।

    দরজা কিংবা শিশুর কান্নার শব্দে নোটিফিকেশন পাবেন
    এই ফিচার চালু করলে আপনার দরজার ঘণ্টা, শিশুর কান্না বা অ্যালার্মের মতো গুরুত্বপূর্ণ শব্দ শুনতে বেগ পেতে হবে না। আইফোন মনে করিয়ে দিবে কিছু একটা হচ্ছে। আপনাকে পাঠাবে নোটিফিকেশন। ফলে আপনি কখনোই এই গুরুত্বপূর্ণ শব্দগুলো মিস করবেন না। বিশেষ করে যদি আপনার শোনার সমস্যা থাকে, তাহলে এটি আপনাকে আরও সতর্ক রাখবে। বাড়ির ভিতরে বা বাইরে থাকলেও গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে সহজে অবগত থাকা সম্ভব হবে। এর জন্য প্রথমে যেতে হবে সেটিংস। এরপর অ্যাক্সেসিবিলিটি। তারপর সাউন্ড রিকগনিশন। এরপর দরকারি শব্দগুলো অন করুন।

    রাতে স্ক্রিনের আলো আরও কমান
    রাতের বেলা ফোনের আলো অনেক বেশি মনে হয়? এখন সেটি আরও কমানো সম্ভব। কীভাবে করবেন? প্রথমে সেটিংস, এরপর অ্যাক্সেসিবিলিটি। তারপরও যেতে হবে 'ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ'। এরপর রিডিউস হোয়াইট পয়েন্ট চালু করুন। নিচের স্লাইডার টেনে আলো কমান। তাহলে আপনি আপনার চোখকে রাখতে পারবেন আরও সুরক্ষিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: