বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ‘আইটেম ডান্স কুইন’ তামান্না ভাটিয়াকে কটাক্ষ রাখি সাওয়ান্তের

    ‘আইটেম ডান্স কুইন’ তামান্না ভাটিয়াকে কটাক্ষ রাখি সাওয়ান্তের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিনেমায় ঝড় তুলেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সিনেমার ‘গফুর’ গানটিতে তার নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেরই দাবি, এবার যেন ‘আইটেম ডান্স কুইন’র মুকুটটা তার মাথায় বসতে যাচ্ছে।

    তবে তামান্নার এই নাচ ভালোভাবে গ্রহণ করতে পারেননি একসময়ের ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত। রাখি অভিযোগ করেছেন, এখনকার নায়িকারা ‘আইটেম’ গানে নাচছেন, যার ফলে আসল আইটেম ডান্সের আবেদন হারিয়ে যাচ্ছে। রাখি বলেছেন, “আমাদের সময়ে আইটেম গানের মধ্যে ছিল এক অন্যরকম মাদকতা। এখনকার নাচে সেই আবেগ, সেই জাদু নেই। এরা (তামান্না ও অন্যান্য নায়িকা) আমাদের দেখে দেখে নাচ শিখেছে। নায়িকা হওয়ার সময় পেরিয়ে গেলে এখন এরা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ করছে। ওদের লজ্জা হওয়া উচিত।”

    তিনি আরও বলেন, ‘আসল আইটেম নাচ তো আমিই নেচেছিলাম। এবার আমি নায়িকা হব।’ তামান্না ভাটিয়া এর আগে ‘আজ কি রাত’ এবং ‘কাবালা’ গানে নেচে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। তার সর্বশেষ ‘গফুর’ গানটি বলিউডজুড়ে নতুন উন্মাদনা ছড়িয়েছে। তবে এই নাচের মাধ্যমেই বিতর্কের মুখে পড়লেন অভিনেত্রী।

    রাখির অভিযোগের জবাবে তামান্না এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে ভক্তরা বলছেন, ‘আইটেম ডান্স’-এর সংজ্ঞা বদলে দিয়েছেন তামান্না— তিনি গ্ল্যামারের পাশাপাশি আত্মবিশ্বাস, সাহস আর নিজের প্রতি ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।

    এক অনুষ্ঠানে তাকে প্রশংসা করে এক নারী বলেছিলেন, ‘তোমার নাচে শক্তি আছে, আত্মবিশ্বাস আছে— এই জন্যই তুমি অনন্য।’ যদিও তামান্না নিজেকে কখনো ‘পৃথুল’ বলে ভাবেননি। বরং তার মতে, ‘আমি যেমন আছি, তাতেই আমি সুন্দর।’

    বলিউডে এখন প্রশ্ন একটাই— ‘আইটেম কুইন’ উপাধি রাখির থাকবে, নাকি ছিনিয়ে নেবেন তামান্না?


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন