বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবীণদের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক
  • তারিক কাজীর সিদ্ধান্তে সহমর্মিতা প্রকাশ করেছেন জামাল

    তারিক কাজীর সিদ্ধান্তে সহমর্মিতা প্রকাশ করেছেন জামাল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ ফেসবুক ও ইন্সটাগ্রামে ঘোষণা দিয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছেন জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজী। তিনি বকেয়া বেতন না পাওয়ার অভিযোগ তুলে এমন পদক্ষেপ নিয়েছেন। ফিনল্যান্ড প্রবাসী এই ফুটবলারের সিদ্ধান্তে দলের সতীর্থরা তার পাশে রয়েছেন এবং সমর্থন জানিয়েছেন। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও এই ঘটনার পর গভীরভাবে ব্যথিত বলে জানিয়েছেন।

    ২০২১ সালে বসুন্ধরা কিংসে নাম লেখান তারিক কাজী। জাতীয় ফুটবল দলেও একই সঙ্গে নিয়মিত  খেলতে থাকেন। তাকে বাদ দিয়ে ক্লাব কিংবা জাতীয় দলের কোচ কখনও রক্ষণভাগ সাজানোর কথা সহজেই  ভাবেননি।

    কিংসের সঙ্গে চুক্তি বাতিল করে কোন ক্লাবে যাচ্ছেন তারিক। এমন প্রশ্নের উত্তরে অপেক্ষায় থাকতে বললেন এই ডিফেন্ডার। বাংলা ট্রিবিউনকে ফিনল্যান্ড থেকে বলেছেন, 'সব প্রশ্নের উত্তর আমি দেবো। এখন শুধু সময়ের অপেক্ষা। আমি কাউকে ভুলিনি।'

    অন্যদিকে তারিকের এমন ক্লাব ছাড়া প্রসঙ্গে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেছেন, 'এক বছর বেতন না পেলে কেমন লাগে। আপনার কাছে তো কষ্ট লাগবে। আমার তারিকেরটা দেখে অনেক কষ্ট লাগছে। আমরা সবাই তারিকের সঙ্গে আছি। আমার মনে হয় পেশাগত বিষয়গুলো আরও ভালো হওয়া উচিত।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন