শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যা সমাধান সম্ভব নয়: এ্যানি চৌধুরী

    নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যা সমাধান সম্ভব নয়: এ্যানি চৌধুরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি বলেন, গত এক বছর ধরে দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে, যাদের দায়িত্ব শুধু বিচার ও সংস্কার করা। কিন্তু জনগণের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সমস্যার সমাধান নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমেই সম্ভব।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নে মহিলা দল আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এ্যানি চৌধুরী বলেন, দেশে নির্বাচিত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের প্রতিনিধি নেই। এর ফলে ব্যাংক, বিচারালয়, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রেই অচলাবস্থা বিরাজ করছে। জনগণ পারিবারিক ও সামাজিকভাবে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।

    তিনি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসবে। আপনাদের ভোট একটি আমানত, তাই ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করুন।”

    তিনি আরও বলেন, ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেছে। স্বাধীনতার পর জিয়াউর রহমান জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপি গড়ে তুলেছিলেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আজও সেই দলকে ধরে রেখেছেন এবং জনগণের জন্য লড়াই করছেন।

    আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঘরে ঘরে কাজ করার আহ্বান জানান তিনি।

    সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন