বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ক্যানসার মোকাবিলায় বড় অগ্রগতি, রাশিয়ার ভ্যাকসিনে সফল ট্রায়াল

    ক্যানসার মোকাবিলায় বড় অগ্রগতি, রাশিয়ার ভ্যাকসিনে সফল ট্রায়াল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রুশ বিজ্ঞানীরা ক্যানসার ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন। প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে শতভাগ সাফল্য পেয়েছে নতুন এই টিকা। গবেষকদের আশা, এই উদ্ভাবন মরণব্যাধী ক্যানসারের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং কোটি কোটি মানুষকে স্বাভাবিক জীবনে ফেরার নতুন আশা জাগাবে।

    রাশিয়ার ফেডারেল মেডিকেল ও বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্তসোভা ইন্টার্ন ইকোনমিক ফোরামে এ ঘোষণা দেন। রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

    এফএমবিএ প্রধান বলেন, ‘গবেষণাটি বেশ কয়েক বছর ধরে করা হচ্ছিল। সর্বশেষ তিনটি বাধ্যতামূলক প্রিক্লিনিক্যাল স্টাডি করা হয়। ভ্যাক্সিনটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত, আমরা সরকারি অনুমোদনের অপেক্ষায় আছি।’

    স্কভোর্তসোভা জোর দিয়ে বলেন, ‘প্রিক্লিনিক্যাল ট্রায়ালে ভ্যাক্সিনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এ সময় টিউমারের আকার হ্রাস এবং টিউমারের অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকরা। রোগের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত অগ্রগুতি লক্ষ্য করা গেছে। ফলে এই ভ্যাক্সিন প্রয়োগের মাধ্যমে ভালোভাবে বেঁচে থাকার সম্ভাবনা আরও বাড়বে।

    এই ভ্যাকসিনের প্রাথমিক লক্ষ্য হবে কোলোরেক্টাল ক্যানসার। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, টিকাটি ত্বকের সবচেয়ে বিপজ্জনক ক্যানসার মেলানোমার ঝুঁকিও কমাতে পারবে। তাছাড়া অগ্ন্যাশয়, কিডনি ও ফুসফুসের ক্যানসার থেকেও সুরক্ষা দিতে পারবে। এসব গবেষণা বর্তমানে ইতিবাচক স্টেজে রয়েছে।

    জানা যায়, চার ধরনের ভাইরাসের নমুনা নিয়ে ‘এন্টেরোমিক্স’ টিকা বানিয়েছে রাশিয়া।  তবে এটি যে প্রক্রিয়ায় কাজ করে, তাতে অন্য ক্যানসারের ক্ষেত্রেও নিরামক হবে, এমনটাই মনে করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন