বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দিল্লির লালকেল্লা থেকে রত্নখচিত সোনার কলস চুরি

    দিল্লির লালকেল্লা থেকে রত্নখচিত সোনার কলস চুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় জৈন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘দশলক্ষণ মহাপর্ব’ চলাকালে প্রায় দেড় কোটি রুপি মূল্যের মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চুরি হওয়া সামগ্রীর মধ্যে ছিল দুটি সোনার কলস, একটি সোনার নারকেল এবং রত্নখচিত একটি ছোট কলস। বুধবার অনুষ্ঠান চলাকালীন সময়ে এই চুরির ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, এক ব্যক্তি জৈন পুরোহিতের ছদ্মবেশে সামগ্রীগুলো নিয়ে পালিয়ে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

    চুরি হওয়া সামগ্রীর ভিতরে যা যা ছিল, একটি বড় সোনার কলস,৭৬০ গ্রাম ওজনের সোনার নারকেল,১১৫ গ্রাম ওজনের হীরা-পান্না-চুনি খচিত ছোট কলস।

    প্রতিদিনই এক জৈন ব্যবসায়ী ধর্মীয় আচার পালনের জন্য এগুলো নিয়ে আসতেন। ব্যবসায়ী সাংবাদিকদের বলেন, রত্নগুলো শোভাবর্ধনের জন্য লাগানো হলেও কলসগুলো আমাদের ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত। এর কোনও আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না।

    আয়োজকদের দাবি, অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানানোর ব্যস্ততার মাঝেই চুরি ঘটে। আচার শুরুর কিছুক্ষণ পর দেখা যায় মঞ্চ থেকে মূল্যবান সামগ্রীগুলো উধাও।

    চুরি হওয়া ব্যবসায়ীর ভাই অভিযোগ করেছেন, একই ব্যক্তি এর আগে আরও তিনটি মন্দিরে চুরির চেষ্টা চালিয়েছিল। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন