বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয়: মীর শাহে আলম সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে ওটিপি বাধ্যতামূলক ‘সময় এসে গেছে’, ইরান ইস্যুতে কঠোর বার্তা ট্রাম্পের পাকিস্তানের কাছে হেরে ফাইনাল হাতছাড়া বাংলাদেশের ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলা, নিহত ৫৫ জন

    নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলা, নিহত ৫৫ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তর-পূর্বাঞ্চলীয় নাইজেরিয়ার বর্নো অঙ্গরাজ্যের একটি গ্রামে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ক্যামেরুন সীমান্তের কাছে দারুল জামা গ্রামে এই হত্যাযজ্ঞ চালিয়েছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম।

    সরকারপন্থি মিলিশিয়া কমান্ডার বাবাগানা ইব্রাহিম জানান, নিহতদের মধ্যে ছয়জন সেনাসদস্যও রয়েছেন। তবে গ্রামটির প্রথাগত প্রধানের দাবি, শনিবার সকাল পর্যন্ত কমপক্ষে ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

    প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাতের আঁধারে মোটরসাইকেলে চড়ে গ্রামে প্রবেশ করে হামলাকারীরা। এরপর নির্বিচারে গুলি চালিয়ে পুরুষদের হত্যা করে এবং বহু ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। নারীদের বেশির ভাগকেই ছেড়ে দেওয়া হলেও গ্রামটির প্রায় ২০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

    স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বহু বছর বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি গ্রামে ফিরেছিলেন বাসিন্দারা। এর কিছুদিনের মধ্যেই এমন নৃশংস হামলার শিকার হলেন তারা।

    নিরাপত্তা সূত্রগুলো বলছে, এ হামলার নেতৃত্ব দিয়েছেন বোকো হারামের এক প্রভাবশালী কমান্ডার আলী নগুলদে। সেনাদের কাছে কয়েক দিন আগেই হামলার সতর্কবার্তা দেয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন পালিয়ে আসা গ্রামবাসী বাবাগানা মালা। কিন্তু অতিরিক্ত সেনা পাঠানো হয়নি।

    ২০০৯ সাল থেকে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় রক্তক্ষয়ী লড়াই চালিয়ে আসছে বোকো হারাম। তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ নিহত এবং ২০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছেন। ২০১৬ সালে সংগঠনটির একটি অংশ ভেঙে ‘আইএসডব্লিউএপি’ গড়ে ওঠে, যারা আইএসআইএলের ঘনিষ্ঠ সহযোগী।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন