শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত সার্জিও গোর

    ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত সার্জিও গোর
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পারসোনেল অফিসের পরিচালক এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোরকে ভারতের জন্য মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ৩৮ বছর বয়সী গোর এই দায়িত্বের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের পদও বহন করবেন। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মনোনয়নের খবর নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

    ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘সার্জিও বহু বছর ধরে আমার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। আমার ঐতিহাসিক নির্বাচনী প্রচারাভিযানে তিনি কাজ করেছেন, আমার বই প্রকাশ করেছেন, এমনকি আমাদের আন্দোলনকে সমর্থনকারী অন্যতম বড় রাজনৈতিক তহবিলও পরিচালনা করেছেন। বিশ্বের সর্বাধিক জনবহুল অঞ্চলে আমার একজন বিশ্বস্ত দূত প্রয়োজন ছিল। সার্জিও হলেন সেই মানুষ।’

    তিনি আরও লিখেছেন, ‘সার্জিও একজন চমৎকার বন্ধু, যিনি বহু বছর ধরে আমার পাশে আছেন। আমার নির্বাচনী প্রচারণায়ও কাজ করেছেন। তিনি আমার সর্বাধিক বিক্রিত বই প্রকাশ করেছেন। এছাড়া তহবিলও পরিচালনা করেছেন।’

    ভারতের রাষ্ট্রদূত হিসেবে তার মনোনয়ন যতক্ষণ সিনেট অনুমোদন না করছে, ততক্ষণ গোর হোয়াইট হাউজের দায়িত্বেই থাকবেন। গোরের মনোনয়নের প্রেক্ষাপটও তাৎপর্যপূর্ণ। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর, আর ২৮ আগস্ট থেকে রাশিয়া থেকে তেল আমদানিতে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসতে চলেছে। 

    এই টানাপোড়েনের মধ্যেই নয়াদিল্লিতে গোরের অভিষেককে অনেকেই ট্রাম্পের কূটনৈতিক সংকেত হিসেবে দেখছেন। ওয়াশিংটনের এক শীর্ষ সূত্রের বক্তব্য, ‘সার্জিয়োর নিয়োগ মানে নয়াদিল্লি এখন সরাসরি প্রেসিডেন্টের বার্তা শুনবে।’

    মনোনয়নের পর এক্স-এ গোর লিখেছেন, ‘প্রেসিডেন্টের আস্থা ও বিশ্বাস আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান। ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন হবে আমার জীবনের সবচেয়ে বড় গৌরব।’

    এরিক গারসেট্টির স্থলাভিষিক্ত হবেন সার্জিয়ো গোর। ২০২৩ সালের মে মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত গারসেট্টি দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। গোরের অভিষেকের মাধ্যমে শুধু নয়াদিল্লি নয়, গোটা দক্ষিণ এশিয়ার প্রতি ওয়াশিংটনের কৌশলগত বার্তা আরও স্পষ্ট হলো।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন