সোমবার, ০৪ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • একই গ্রামের বাসিন্দা হওয়ায় রিট শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারক প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রয়োদশ সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি শেয়ারবাজারে অচলাবস্থা কাটাতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি ডিবিএ’র পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারে ডিসিদের নির্দেশ নুসরাতকে সহযোদ্ধা বলে রাজনৈতিক ও আইনি লড়াইয়ের ঘোষণা মনিরার বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত ফেসবুকে ভাইরাল ক্রেয়ন ড্রয়িং ট্রেন্ড সোনার দাম আজ কত? দেখে নিন ভরিপ্রতি নতুন রেট
  • রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রয়োদশ সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

    রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রয়োদশ সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিবেশন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    সাম্প্রতিক সময়ে সংসদের প্রথম অধিবেশন নিয়ে বিরোধীদলের সমালোচনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এসব অভিযোগ নতুন কিছু নয়। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অধিবেশনকে ‘ব্যর্থ’ উল্লেখ করে যে বক্তব্য দিয়েছেন, তা তার ব্যক্তিগত মতামত বলে মন্তব্য করেন তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদের এই অধিবেশন ছিল সবচেয়ে প্রাণবন্ত ও কার্যকর। এই অধিবেশনে সর্বাধিক আইন প্রণয়ন হয়েছে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গঠনমূলক আলোচনা হয়েছে।”

    তিনি আরও বলেন, সরকার ও বিরোধীদল উভয়ই গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণ করেছে এবং জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নজির স্থাপন করেছে। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও সংসদে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় ছিল বলে উল্লেখ করেন তিনি।

    মন্ত্রী বলেন, “গণতন্ত্রে মতবিরোধ থাকবেই। বিরোধীদল তাদের মত প্রকাশ করেছে, আমরাও আমাদের অবস্থান তুলে ধরেছি। এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার সৌন্দর্য।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন