সোমবার, ০৪ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিজেপির উত্থান, মমতার দুর্গে ফাটল সংগ্রাম থেকে শাসনক্ষমতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের গল্প একই গ্রামের বাসিন্দা হওয়ায় রিট শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারক প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রয়োদশ সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি শেয়ারবাজারে অচলাবস্থা কাটাতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি ডিবিএ’র পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারে ডিসিদের নির্দেশ নুসরাতকে সহযোদ্ধা বলে রাজনৈতিক ও আইনি লড়াইয়ের ঘোষণা মনিরার বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  • এসএসসি পরীক্ষায় নকল: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২

    এসএসসি পরীক্ষায় নকল: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় নকলের ঘটনায় তিন শিক্ষকসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় নকল সরবরাহের অভিযোগে দুইজনকে আটক করেছে প্রশাসন।

    রোববার (৩ মে) দুপুরে কিশোরগঞ্জ কেশবা ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ঘটনা ঘটে।

    বহিষ্কৃতরা হলেন— মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, বাহাগিলী খামাতপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজেদুল হক, বাহাগিলী ডিএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মামুনার রশিদ এবং তরিকুল ইসলাম নামে এক পরীক্ষার্থী।

    আটক দুইজন হলেন— মাগুড়া ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রামের শাকিল মিয়া (৩৪) এবং জলঢাকা উপজেলার কিশামত বটতলা কুটিপাড়া গ্রামের লিমন ইসলাম (২১)।

    প্রশাসন সূত্রে জানা যায়, মাদ্রাসা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে জানালা দিয়ে নকল সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নকল সরবরাহের সঙ্গে জড়িত দুইজনকে আটক করে। এ সময় দায়িত্বরত শিক্ষকদের অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, নকলের সঙ্গে জড়িত থাকার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার জন্য তিন শিক্ষককে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দিয়ে আগামী তিন বছরের জন্য পরীক্ষকের দায়িত্ব পালনে নিষিদ্ধ করা হয়েছে।

    তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন