মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • চট্টগ্রামে অভিযানে ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতাকর্মী আটক

    চট্টগ্রামে অভিযানে ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতাকর্মী আটক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার (৩ মে) রাত ৯টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার ‘তায়েফ’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ওই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। সেখানে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী গোপনে বৈঠক করছিলেন। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

    তিনি আরও জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়। কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় এসব মিছিল হয়। এছাড়া অনন্যা আবাসিক এলাকা ও আউটার রিংরোডসহ কয়েকটি নির্জন স্থানে মিছিল করে সেগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

    এসব ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি জোরদার করে। তারই ধারাবাহিকতায় রোববার রাতে গোপন বৈঠকে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ