মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • বঙ্কিম চন্দ্র সরকার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

    বঙ্কিম চন্দ্র সরকার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক যুগ্ম আহ্বায়ক) বঙ্কিম চন্দ্র সরকার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই নির্বাচনে সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

    এ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, বঙ্কিম চন্দ্র সরকারের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।

    কলেজ জীবন থেকেই ছাত্ররাজনীতিতে সক্রিয় বঙ্কিম চন্দ্র সরকার সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে সহকর্মীদের আস্থা অর্জন করেছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

    নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্কিম চন্দ্র সরকার সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “সংগঠনের আদর্শকে ধারণ করে ছাত্রসমাজের অধিকার আদায়ে আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই।”

    তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে আবারও প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ