মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

স্বাদ বদলাতে পাতে রাখুন ভিন্নধর্মী তিল-নারিকেল ভর্তা

স্বাদ বদলাতে পাতে রাখুন ভিন্নধর্মী তিল-নারিকেল ভর্তা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাঙালি ভোজনরসিকদের কাছে ভর্তা মানেই অন্যরকম এক তৃপ্তি। আর সেই তালিকায় যদি থাকে ভাজা তিল ও কোরানো নারিকেলের মিশেলে তৈরি ভর্তা, তবে তা ভাতের পাতে এনে দেয় রাজকীয় স্বাদ। তিল ও নারিকেল উভয়ই স্বাস্থ্যের জন্য উপকারী, যা এই পদটিকে কেবল সুস্বাদু নয়, বরং পুষ্টিকরও করে তোলে।

উপকরণ

  • তিল (সাদা বা কালো) – ৩ টেবিল চামচ
  • কোরানো নারিকেল – ১ কাপ
  • কাঁচা মরিচ – ২-৩টা (স্বাদ অনুযায়ী)
  • শুকনা মরিচ - ২-৩ টা ( স্বাদ অনুযায়ী  )
  • রসুন – ২-৩ কোয়া
  • পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
  • লবণ – স্বাদমতোসরিষার তেল – ১-২ টেবিল চামচ

সহজ প্রস্তুত প্রণালী

১. প্রথমে শুকনো কড়াইয়ে তিল হালকা ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন তিল পুড়ে না যায়।

২. এরপর সরিষার তেলে রসুন, পেঁয়াজ ও মরিচ হালকা ভেজে নিয়ে তিলের সাথে পাটায় বা ব্লেন্ডারে বেটে নিতে হবে।

৩. সবশেষে কোরানো নারিকেল মিশিয়ে স্বাদমতো লবণ ও সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা তিল-নারিকেল ভর্তা।

টিপস: স্বাদ আরও বাড়াতে পরিবেশনের আগে সামান্য লেবুর রস ও কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিতে পারেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ