মঙ্গলবার, ০৫ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা ঘটনায় পলাতক মাদ্রাসাশিক্ষক, ফেসবুকে ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি এভারটনের কাছে ড্র করে শিরোপার সমীকরণে পিছিয়ে গেল ম্যানচেস্টার সিটি, এগিয়ে আর্সেনাল রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা, শিগগিরই আসতে পারে নতুন সূচি বিজেপির উত্থান, মমতার দুর্গে ফাটল সংগ্রাম থেকে শাসনক্ষমতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের গল্প একই গ্রামের বাসিন্দা হওয়ায় রিট শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারক প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রয়োদশ সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি শেয়ারবাজারে অচলাবস্থা কাটাতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি ডিবিএ’র
  • নতুন জীবনের পথে হুমায়রা সুবাহ

    নতুন জীবনের পথে হুমায়রা সুবাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করেছেন আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। সম্প্রতি গোপনে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি এতদিন গোপন থাকলেও নিজেই তা প্রকাশ করেছেন। তবে এখনো স্বামীর নাম-পরিচয় জানাননি এই অভিনেত্রী।

    এ ব্যাপারে সুবাহ জানান, কিছুদিন আগেই বিয়ে নিবন্ধন সম্পন্ন হয়েছে তাদের। ব্যক্তিগত বিভিন্ন ব্যস্ততা এবং নির্বাচনি কার্যক্রমে জড়িত থাকার জন্য এতদিন বিষয়টি প্রকাশ করা সম্ভব হয়নি।

    এদিকে জানা গেছে, সুবহার স্বামী পেশায় একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। তবে তার পরিবার ঢাকাতে থাকে।
     
    এ ব্যাপারে অভিনেত্রী সুবহা জানান, শিগগিরই বেশ জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

    তবে এরইমেধ্যে স্বামীকে নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুবহা। সেখানে মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছবার্তা জানিয়েছেন। তার এই নতুন জীবনের পথচলায় ইন্ডাস্ট্রির সহকর্মীরাও শুভ কামনা জানিয়েছেন।

    প্রসঙ্গত, একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন সুবহা। পরবর্তীতে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিয়ে ও দাম্পত্য কলহ নিয়ে মামলা-পাল্টা মামলা আইনি জটিলতায় রূপ নিয়েছিল। পরে তাদের বিচ্ছেদ হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ