বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে একমত তারেক রহমান ও আকাজাওয়া টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করলেন জুবাইদা রহমান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের
  • ভক্তদের অবসর প্রশ্নে কী উত্তর দিলেন শাহরুখ

    ভক্তদের অবসর প্রশ্নে কী উত্তর দিলেন শাহরুখ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড বাদশা শাহরুখ খান তার অভিনয় যেমন অসাধারণ, তেমনি উপস্থিত বুদ্ধিতেও কম নয়। বিভিন্ন সাক্ষাৎকারে এই গুণের উদাহরণ দিতে দেখা গেছে তাকে। সম্প্রতি এক ভক্তের প্রশ্নের জবাবে মজা করে কড়া উত্তর দিলেন অভিনেতা।

    সম্প্রতি শাহরুখ তার এক্স-এ আস্ক মি এনিথিং সেশন করেছেন। এই সময় এক নেটিজেন আচমকাই শাহরুখ খানকে অবসর নেয়ার পরামর্শ দিয়ে বসেন। ইউজার লেখেন, ‘ভাই এখন বয়স হয়ে গেছে, অবসর নিয়ে নিন। অন্যরা এগিয়ে আসুক।’

    এর উত্তরে শাহরুখ খান একটু মজা করেই লেখেন, ‘ভাই তোমার বাচ্চাদের মতো প্রশ্ন করার স্বভাব আগে চলে যাক। তারপর কিছু ভালো প্রশ্ন করতে এসো। ততদিন না হয় সাময়িক অবসরে থাকো।’
     
    অন্য একজন ব্যবহারকারী শাহরুখ খানকে জিজ্ঞাসা করেছিলেন যে, প্রথম জাতীয় পুরষ্কার জয়ের পরে তিনি কেমন অনুভব করছেন। যা তিনি জেতেন বিক্রান্ত ম্যাসির সঙ্গে যৌথভাবে, ‘জওয়ান’ সিনেমার জন্য। জবাবে অভিনেতা বলেন, ‘আমার মনে হচ্ছে আমি এই দেশের রাজা! এত সম্মান এবং এত দায়িত্ব, আরও বেশি কঠোর পরিশ্রম করতে হবে।’
     
    উল্লেখ্য, শাহরুখ খান বর্তমানে তার মেয়ের সঙ্গে তার আসন্ন ছবি 'কিং' এর শুটিং নিয়ে ব্যস্ত। মেয়ে সুহানা খান ছাড়াও এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, ববি দেওল, আরশাদ ওয়ারসিসহ অনেক তারকাকে। 


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন