সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই: আইনমন্ত্রী
  • যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে: মাহফুজ আলম

    যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে: মাহফুজ আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “যিনি যথাযথ সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান নিশ্চিতভাবে প্রদান করা উচিত। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের পরিবর্তনের একজন গুরুত্বপূর্ণ কারিগর ছিলেন।”

    রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোর প্রতিভা প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ ২০২৫ সালের জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    মাহফুজ আলম বলেন, ‘জনপ্রিয় এই অনুষ্ঠানটি শহীদ জিয়াউর রহমানের সময়ে শুরু হয়েছিল, যা রাজনৈতিক বিবেচনায় পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয়।’

    তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা রাজনীতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু-কিশোরদের সাংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য নতুন কুঁড়ি আবার শুরু করছি।’

    গত ১৫-১৬ বছর ধরে দেশে সাংস্কৃতিক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে জানান মাহফুজ আলম। তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে এক ধরনের দলীয় পৃষ্ঠপোষকতা সংস্কৃতি অঙ্গনকে একপেশে করে তুলেছিল। নতুন কুঁড়ির মাধ্যমে আমরা সেই শূন্যতা পূরণ করতে চাই এবং এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে শিল্পীরা দেশকে প্রতিনিধিত্ব করবে।’

    নতুন কুঁড়ির থিম সং এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা নতুন, আমরা কুঁড়ি’ এই গানটি ঐতিহ্যবাহী থিম সং হিসেবে থাকবে, তবে প্রতি বছর নতুন থিম সং তৈরির পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানটির মূল কাঠামো আগের মতোই রাখা হয়েছে যাতে গান, নৃত্য, বক্তৃতা, আবৃত্তি ও গল্প বলাসহ সব শাখা থেকে নতুন প্রতিভা উঠে আসে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন