শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • বিজয়নগরে দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

    বিজয়নগরে দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যান তল্লাশি করে দুই কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় লেহেঙ্গা ও শাড়ি জব্দ করেছে বিজিবি।

    ১৭ আগস্ট রোববার সকালে উপজেলার চান্দুরা এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

    বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। এসময় চান্দুরা এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ব্যবহৃত কার্টন দ্বারা আচ্ছাদিত অবস্থায় ভারতীয় উন্নত মানের ৪৪৯টি লেহেঙ্গা ও ১৪৭টি শাড়ি জব্দ করতে সক্ষম হয়।

    তিনি আরও বলেন, জব্দ মালামালের সিজার মূল্য দুই কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা। এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন