বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়ের রাজনীতি নয়, সত্য যাচাইয়ের সংস্কৃতি চাই রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯
  • খাগড়াছড়ির উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    খাগড়াছড়ির উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ি পার্বত্য জেলার উন্নয়ন ভাবনা নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৭ আগস্ট) জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়।

    জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা - উপজেলার সাংবাদিকরা মুক্ত আলোচনায় অংশ নেন।

    এসময় সাংবাদিকরা খাগড়াছড়ি জেলার বিভিন্ন সুবিধা-অসুবিধা, সমস্যা-সম্ভাবনা, পিছিয়ে থাকার কারণ এবং উন্নয়নের জন্য করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা সমস্যা থেকে উত্তরণের জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

    জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্যবৃন্দ সহ খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্রাচার্য, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতেয়াক আহমেদ নিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর মল্লিক, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুসহ সকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন