বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • কম খরচে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ সিঙ্গাপুরে

    কম খরচে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ সিঙ্গাপুরে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিঙ্গাপুর, যা আধুনিক অবকাঠামো এবং বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে বিশ্বব্যাপী পরিচিত, সবসময়ই ভ্রমণপ্রেমী ও প্রবাসে স্থায়ী হতে ইচ্ছুকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। এবার দেশটি পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর) বা স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দিচ্ছে।

    এই সুযোগের মাধ্যমে প্রার্থীরা সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করতে পারবেন। এছাড়া, ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়ার পথও উন্মুক্ত হবে। আবেদন ফি মাত্র ৬,৯০০ রুপির কম। তবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

    এই নতুন উদ্যোগটি ভ্রমণপ্রেমী ও প্রবাসীদের জন্য সিঙ্গাপুরে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। (সূত্র: এনডিটিভি)

    যারা আবেদন করতে পারবেন: সিঙ্গাপুরের পিআর হলো নির্দিষ্ট মেয়াদের জন্য বিদেশিদের স্থায়ীভাবে সেখানে বসবাসের অনুমতি। অনুমোদিত হলে আবেদনকারীকে নীল রঙের পরিচয়পত্র দেয়া হয়। আবেদনকারীর যোগ্যতা হিসেবে বলা হয়েছে-সিঙ্গাপুরে অন্তত দুই বছর বসবাসরত শিক্ষার্থী, 
    ২১ বছরের কম বয়সী যাদের বাবা-মা সিঙ্গাপুরের নাগরিক বা পিআর রয়েছে, সিঙ্গাপুরের নাগরিক বা পিআর ধারকের স্ত্রী/স্বামী, সিঙ্গাপুরের নাগরিক বা পিআর ধারকের নির্ভরশীল, অন্তত ১ কোটি সিঙ্গাপুর ডলার (প্রায় ৬৮ কোটি ৩২ লাখ টাকা) বিনিয়োগকারী বিদেশি, দীর্ঘদিন সিঙ্গাপুরে কর্মরত এবং এম্প্লোয়ার পাস, এস পাস বা নির্দিষ্ট অন্যান্য পাসধারী কর্মী।

    প্রয়োজনীয় নথি: পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠা, বৈধ ভ্রমণ নথি, বৈধ ইমিগ্রেশন পাস, এমপ্লয়মেন্ট পাস (প্রযোজ্য হলে), আবেদনকারীর ছবি, জন্মসনদ, শিক্ষাগত সনদ, শেষ ছয় মাসের বেতন স্লিপ, স্পন্সরের পরিচয়পত্র, আগের নিয়োগদাতার সুপারিশপত্র, বিয়ের সনদ (প্রযোজ্য হলে), জীবনসঙ্গীর শিক্ষাগত ও কর্মসংক্রান্ত নথি। ইংরেজি ছাড়া অন্য ভাষার সব নথির সঙ্গে নোটারি অনুবাদ থাকতে হবে।

    আবেদনের ধাপ:

     ১. ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ)–এর সরকারি ই-সার্ভিস পোর্টালে গিয়ে যোগ্যতা যাচাই
     ২. সিংপাস দিয়ে লগইন
     ৩. অনলাইন ফরম পূরণ ও প্রয়োজনীয় নথি আপলোড
     ৪. ফেরতযোগ্য নয় এমন এসজিডি ১০০ (প্রায় ৬,৮৩৪ টাকা) ফি প্রদান 
     ৫. সাধারণত ৪-৬ মাসে প্রক্রিয়া সম্পন্ন হয়, তবে সময় ভিন্ন হতে পারে 
     ৬. অনুমোদনের পর পুনঃপ্রবেশের অনুমতিপত্র (Re-entry Permit) ও জাতীয় পরিচয়পত্র (NRIC) সংগ্রহসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন