বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • সরাসরি ফোনে নরওয়েকে নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষা জানালেন ট্রাম্প

    সরাসরি ফোনে নরওয়েকে নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষা জানালেন ট্রাম্প
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে নরওয়ের অর্থমন্ত্রীর সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে ফোনে আলাপ করেছিলেন। সেই ফোনালাপের সময় ট্রাম্প নিজের ইচ্ছা প্রকাশ করেন যে তিনি নোবেল শান্তি পুরস্কার পেতে চান। বিষয়টি নরওয়ের একটি দৈনিক পত্রিকার সূত্রে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে।

    প্রতিবেদন অনুযায়ী, নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ যখন অসলোর রাস্তায় হাঁটছিলেন, তখন হঠাৎ ট্রাম্প ফোন করেন। তিনি প্রথমেই নোবেল শান্তি পুরস্কারের দাবি তোলেন এবং পরে শুল্ক নিয়ে আলোচনা করেন।

    ট্রাম্প এর আগে একাধিকবার বলেছেন, ইসরায়েল, পাকিস্তান, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। হোয়াইট হাউসের চারজন সাবেক প্রেসিডেন্টের মতো তিনিও এই স্বীকৃতি পেতে চান।

    রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে স্টলটেনবার্গ জানান, ফোনালাপ মূলত শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে হলেও হোয়াইট হাউসের কয়েকজন শীর্ষ কর্মকর্তা সেই আলোচনায় যুক্ত ছিলেন। তবে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

    সরাসরি ফোন করে নোবেল পুরস্কার চেয়ে বসলেন ট্রাম্প
    যুদ্ধ শেষের শর্ত জানালেন নেতানিয়াহু
    হোয়াইট হাউস ও নরওয়েজিয়ান নোবেল কমিটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নরওয়ের পত্রিকার তথ্যমতে, ন্যাটোর সাবেক মহাসচিব স্টলটেনবার্গের সঙ্গে আলোচনায় ট্রাম্প এর আগেও নোবেল প্রসঙ্গ তুলেছিলেন।

    প্রসঙ্গত, নোবেল পুরস্কারের বিজয়ী নির্বাচন করে নরওয়েজিয়ান নোবেল কমিটি, যাদের পাঁচ সদস্যকে নিয়োগ দেয় নরওয়ের পার্লামেন্ট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন