বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • নয়াদিল্লি টানা বৃষ্টিতে প্লাবিত বেশ কিছু স্থান

    নয়াদিল্লি টানা বৃষ্টিতে প্লাবিত বেশ কিছু স্থান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে ভারতের রাজধানী নয়াদিল্লির বেশ কিছু স্থান প্লাবিত হয়েছে। পাশাপাশি, ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

    এক প্রতিবেদনে ভারতীয় সংবাদামাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজধানীর পঞ্চকুইয়ান মার্গ, মথুরা রেড, মিন্টো ব্রিজ, বিজয় চক, মোতিবাগ, রাফি মার্গ, রাও তুলারাম মার্গ এবং নিজামউদ্দিন ফ্লাইওভার ও সংলগ্ন বিভিন্ন এলাকা সহ রাজধানীর বেশ কিছু অঞ্চল বৃষ্টির পানিতে ডুবে গেছে।

    গত শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। তারপর থেকে কখনও থেমে থেমে, কখনওবা একটানা বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে এ পর্যন্ত ২ শতাধিক ফ্লাইট বাতিল করেছে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।

    সর্বশেষ পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আরও কয়েক দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টিভেজা আবহাওয়ায় নয়াদিল্লির তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সর্বনিম্ন ২৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে বলেও জানিয়েছে আইএমডি।

    দিল্লিতে বর্ষাকাল সাধারণত দুই মাস স্থায়ী হয়— জুন ও জুলাই। আগস্ট মাসে এমন দীর্ঘ এবং একটানা বৃষ্টিপাত নয়াদিল্লিতে বেশ বিরল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন