বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • টেক্সাসে সুপারশপে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৩

    টেক্সাসে সুপারশপে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে এক বন্দুকধারীর হামলায় একটি সুপারশপে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

    সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরের পার্কিং লটে গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    হামলাকারীর মানসিক সমস্যার ইতিহাস রয়েছে জানিয়ে অস্টিনের পুলিশপ্রধান লিসা ডেভিস জানান, তিনি একজন ত্রিশোর্ধ্ব পুরুষ।

    লিসা ডেভিস জানান, হামলা চালানোর পর নিহতদের মধ্যে একজনের গাড়ি নিয়ে পালিয়ে যান হামলাকারী, অবশ্য কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। কিছুক্ষণ পর হামলাকারী একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে। এরপর শহরের দক্ষিণাঞ্চলে সন্দেহভাজনকে গাড়ি থেকে নেমে পালাতে দেখা যায়। এ সময় আরেক ব্যক্তি পুলিশকে ফোন করলে, ঘটনাস্থলে থেকে আটক করা হয়। 

    হামলার পর জরুরি সেবাদানকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজন ভুক্তভোগীকে দেখাতে পান। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয় জনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।

    ঘটনাটি নিয়ে তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলছে, এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন