শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির জুয়েলের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

    ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির জুয়েলের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার হল রুমে আজ বিকেল ৪টায় ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির জুয়েল ভাইয়ের রোগমুক্তি ও সুস্থতার জন্য এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    লক্ষ্মীপুর জেলার সকল ক্রীড়া সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাসিন কবির স্বপন, সহ-সভাপতি, লক্ষ্মীপুর জেলা ফুটবল এসোসিয়েশন; আহমেদ কবির চৌধুরী রতন, সাবেক সহ-সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা; আরিফ সওদাগর, সভাপতি, হাইফাই ক্রীড়া সংসদ; জাবেদ হোসেন জনি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর পৌর ক্রীড়া সংঘ; মনির হোসেন, জেলা ক্রিকেট কোচ; সিনিয়র সাংবাদিক এস এম আওলাদ হোসেন এবং রাজন মোল্লা।

    বক্তারা হুমায়ুন কবির জুয়েলের সুস্থতা কামনা করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে জেলার ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার রোগমুক্তি ও দ্রুত আরোগ্যের জন্য তারা সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

    শেষে ক্রীড়াবিদ ও অতিথিদের অংশগ্রহণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন