শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন:

    ফায়ার সেফটি ছাড়াই চলছিল ঝুঁকিপূর্ণ ভবন

    ফায়ার সেফটি ছাড়াই চলছিল ঝুঁকিপূর্ণ ভবন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের ভয়াবহ আগুনের ঘটনায় উঠে এসেছে একাধিক অব্যবস্থাপনার চিত্র। ফায়ার সার্ভিস আগেই এই ভবনকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

    শনিবার (২ আগস্ট) দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, ভবনটিতে কোনো ধরনের ফায়ার সেফটি প্ল্যান বা অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল না।

    তিনি বলেন, দুই-তিন বছর আগেই আমরা ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিলাম। কিন্তু কোনো সংস্কার বা নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়নি।

    তিনি আরও জানান, ভবনের বিভিন্ন ফ্লোরে প্রচুর মানুষ ছিল। বারবার সতর্ক করার পরও অনেকে বাইরে বের হতে চাননি। পরে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিস যৌথভাবে লোকজনকে সরিয়ে নিতে বাধ্য হয়। এতে করে আমাদের অগ্নি নিয়ন্ত্রণের কাজে কিছুটা বিলম্ব হয়।

    আগুনের উৎস সম্পর্কে তিনি বলেন, বৈদ্যুতিক তারগুলো ছিল অগোছালো ও অপরিকল্পিতভাবে সংযোগ দেওয়া। ফলে একটি ফ্লোর থেকে অন্য ফ্লোরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

    প্রাথমিকভাবে দুইটি দোকানে আগুনের শুরুর সূত্র পাওয়া গেলেও সামগ্রিক ক্ষতির পরিমাণ জানতে তদন্তের প্রয়োজন বলে জানান তিনি। তবে আশার কথা, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা কেবল ভবন মালিকপক্ষের গাফিলতিই নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবও প্রকাশ করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ