বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • মাত্র ২ দিন ছুটি নিলে মিলবে ৫ দিনের লম্বা ছুটি

    মাত্র ২ দিন ছুটি নিলে মিলবে ৫ দিনের লম্বা ছুটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগস্টে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে বিশেষ এক সুযোগ। মাত্র দুটি অতিরিক্ত ছুটি নিলে মিলতে পারে টানা পাঁচ দিনের লম্বা অবকাশ।

    সরকার চলতি বছরের ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে এবং দিনটিকে সাধারণ ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এ উপলক্ষে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) দেশে সরকারি ছুটি থাকবে।

    এর দুই দিন পর শুক্রবার ও শনিবার (৮ ও ৯ আগস্ট) যথারীতি সাপ্তাহিক ছুটির দিন। এর মাঝে বুধবার ও বৃহস্পতিবার (৬ ও ৭ আগস্ট) দুদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা পাঁচ দিনের বিরতিহীন ছুটি (৫-৯ আগস্ট)।

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট সাধারণ ছুটিসহ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিনটিকে জাতীয় দিবসের ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে। ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন