শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • বাড়লো পেঁয়াজ ও ডিমের দাম

    বাড়লো পেঁয়াজ ও ডিমের দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাজারে আচমকা বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম। প্রতি কেজি পেঁয়াজ ১০ টাকা ও ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা বেড়েছে। এতে বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে আর ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা দরে।

    গত শুক্রবারও ৬০ থেকে ৬৫ টাকা ছিল পেঁয়াজের কেজি আর একসপ্তাহ আগে ১২৫ থেকে ১৩০ টাকার মধ্যে ছিল ডিমের ডজন।

    বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে পণ্য দুটির।

    পাইকারি পেঁয়াজ বিক্রেতারা বলছেন, পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়ে আসছে। এরমধ্যে কয়েকদিনের বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ পর্যায়ে বিঘ্ন ঘটেছে। ফলে এর প্রভাব পড়েছে বাজারে।

    কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা জুবায়ের আলী বলেন, কয়েকদিন আগে পাইকারিতে প্রতি পাল্লা পেঁয়াজ ২৫০ টাকায় বিক্রি হয়েছে। এখন ৩২০ টাকায় বিক্রি করছি।

    তিনি জানান, উৎপাদন এলাকায় পেঁয়াজের দাম কয়েক দিনে বেড়েছে। পাবনা, ফরিদপুর এলাকার মোকামে প্রতিমণ পেঁয়াজের দাম প্রায় ৪০০ টাকা বেড়েছে।

    এদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দামে দেখা গেছে, গত এক মাসের ব্যবধানে পেঁয়াজের দর ৩০ শতাংশ বেড়েছে।

    ব্যবসায়ীরা আরও জানান, গত একমাসে দুই দফা পেঁয়াজের দাম বাড়লো। এর আগে ৫০ টাকার মধ্যে ছিল পণ্যটি। যা একদফা বেড়ে ৬০ টাকায় আসে।

    অন্যদিকে, পেঁয়াজের মতো ফার্মের মুরগির ডিমের দামও একমাসে দুই দফা বেড়েছে। প্রায় দুই মাস ১২০ টাকা ছিল। এখন ১৩৫ থেকে ১৪০ টাকা।

    সেগুণবাগিচা বাজারে গিয়ে দেখা যায়, প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর যেসব বড় দোকানে শুধু ডিম বিক্রি হয়, তারা ১৩৫ টাকা দরে বিক্রি করছে।

    সিনহা এন্টারপ্রাইজের শরীফ হোসেন বলেন, পাইকারিতে ১০০ লাল ডিম ১০৪০ টাকা কেনা পড়েছে সোমবার সকালে। আগে ৮৫০-৯১০ টাকা কিনতাম।

    এদিকে, সাদা ডিম প্রতি ডজন ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে, তবে এসব ডিমের চাহিদা লাল ডিমের চেয়ে কম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন