শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: স্পিকার পাঁচ বছরের বেশি সময় পর মা অং সান সু চির সঙ্গে কথা বললেন ছেলে হোম ডেলিভারিতে মাদক, ঝুঁকিতে তরুণ প্রজন্ম সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি ফিরলেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা আরব আমিরাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব চোরাই ও ক্লোন ফোন বন্ধে দুই ধাপে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির বুকে ব্যথা নিয়ে সিসিইউতে ভর্তি মন্ত্রী মঈন খান এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • গোয়েন্দা ইউনিটগুলোর শক্তিমত্তা বাড়ানো হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

    গোয়েন্দা ইউনিটগুলোর শক্তিমত্তা বাড়ানো হচ্ছে: এনবিআর চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, আইন থাকলেই হবে না, প্রয়োগ করতে না পারলে সেটির কোনো অর্থ নেই। গোয়েন্দা ইউনিটগুলোর শক্তিমত্তা বাড়ানো হচ্ছে।

    সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
     
    চেয়ারম্যান বলেন, ‘আইন করে কিছুই হবে না। যদি আইন প্রয়োগ করতে না পারি। এই জায়গায় আমাদের বড় দুর্বলতা আছে। তাই আমরা এখন অটোমেশনের দিকে যাচ্ছি।’
      
    কর ফাঁকি শনাক্ত ও অর্থ আদায়ে এনবিআরের গোয়েন্দা ইউনিটগুলো সক্রিয়ভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘এসব ইউনিটের শক্তিমত্তা বাড়ানো হচ্ছে।’
     
    তামাকজাত পণ্যে কর বাড়ানো হলেও রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দেশে বিভিন্নভাবে অবৈধ সিগারেট প্রবেশ করছে। বিষয়টি নিয়েও কাজ চলছে। এ বিষয়ে সাংবাদিকদেরও তথ্য দিতে অনুরোধ করছি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন