বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

    নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    "আমার চোখে জুলাই বিপ্লব" জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়ে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা 

    জেলা পরিষদ, কুড়িগ্রাম, স্থানীয় সরকার বিভাগ এর বাস্তবায়নে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। 

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী সরকারী কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মওলা সিরাজ, মোঃ সাইফুল ইসলাম, মাসুদ রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আজিজুল হক, নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাগেশ্বরী শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ।

    অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল - কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

    অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, শহীদদের স্মরণে তরুণ সমাজের ভাবনা ও উদ্যোগকে তুলে ধরা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ ও মাদকের বিস্তার রোধে সকল এগিয়ে আসতে হবে। এবং সকল কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে এবং একই সাথে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সচেতন ও সক্রিয় হওয়ার আহবান জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন