বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • প্রবাসী বাংলাদেশি দুবাইয়ে লটারি জিতে কোটি টাকা জয়

    প্রবাসী বাংলাদেশি দুবাইয়ে লটারি জিতে কোটি টাকা জয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুবাইয়ে টানা দ্বিতীয় মাসের মতো বিগ টিকিটের গ্র্যান্ড প্রাইজ জিতে আলোচনায় এসেছেন একজন বাংলাদেশি প্রবাসী। ৩ আগস্ট আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট সিরিজ ২৭৭-এর ড্রয়ে দুবাইয়ে বসবাসরত সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান ২০ মিলিয়ন দিরহাম (প্রায় ৬৫ কোটি টাকা) জয় করে বড়সড় সাফল্য অর্জন করেন।

    তিনি ২৯ জুলাই কেনা ১৯৪৫৬০ নম্বরের টিকিটটির মাধ্যমে এই বিপুল অর্থ জিতে নিজের ভাগ্য উজ্জ্বল করেছেন।

    ইউটিউবে সরাসরি বিজয়ীর নাম ঘোষণার পরপরই প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু সময়ের জন্য ড্র অনুষ্ঠান বিঘ্নিত হয়েছিল।

    এদিকে, ‘ড্রিম কার কনটেস্ট’-এর পুরস্কারও জিতে নিয়েছেন আরেক বাংলাদেশি প্রবাসী। শারজাহ প্রবাসী পারভেজ হোসেন ১৩ জুলাই কেনা ০০৯৪০৯ নম্বর টিকিটের মাধ্যমে জিতেছেন একেবারে নতুন একটি রেঞ্জ রোভার ভেলার।

    অন্যদিকে, পাঁচজন ভারতীয় প্রবাসী পেয়েছেন প্রতিটি ৫০ হাজার দিরহামের পুরস্কার। আবুধাবির এক ইমারাতিও পুরস্কার জিতেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন