বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • মেসি এক ম্যাচ নিষিদ্ধ, খেলবেন না সিনসিনাটির বিপক্ষে

    মেসি এক ম্যাচ নিষিদ্ধ, খেলবেন না সিনসিনাটির বিপক্ষে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্টার মায়ামির তারকা ফুটবলার লিওনেল মেসি ও জর্দি আলবা মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।

    সূত্র জানিয়েছে, মায়ামি ক্লাব আগেই এমএলএস কর্তৃপক্ষকে জানিয়েছিল যে, এই দুই খেলোয়াড় অল-স্টার ম্যাচে খেলবেন না। তবে নিয়ম অনুযায়ী কোনো মেডিকেল সার্টিফিকেট বা ইনজুরি রিপোর্ট জমা না দেওয়ায় শাস্তির মুখে পড়েছেন মেসি ও আলবা।

    ফলে রোববার (২৭ জুলাই) সকালে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে পাচ্ছে না ইন্টার মায়ামি।

    চলতি এমএলএস মৌসুমে দারুণ ফর্মে আছেন মেসি। এখন পর্যন্ত ১৮ গোল করে তিনি যৌথভাবে শীর্ষ গোলদাতা—ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে। শেষ সাত ম্যাচের ছয়টিতেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

    মেসির অনুপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন,

    “আমার দল মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। সেই সঙ্গে প্রতি তিন দিন পরপর ম্যাচ হওয়ায় মেসির মধ্যে ক্লান্তির ছাপ দেখা গেছে। খেলোয়াড়দের শারীরিকভাবে সবসময়ই চাপ থাকে—বিশেষ করে যাদের এত ঘনঘন মাঠে নামতে হয়।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন