বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইউরোপে ফিরছেন মেসি? গুঞ্জনে ঘি ঢাললেন পুরোনো সতীর্থ

    ইউরোপে ফিরছেন মেসি? গুঞ্জনে ঘি ঢাললেন পুরোনো সতীর্থ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ফের আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেও ইউরোপে ফিরবেন কি না, তা ঘিরে চলছে জোর গুঞ্জন। সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে ইতালিয়ান ক্লাব কোমো ও তাদের কোচ সেস ফ্যাব্রিগাসের সঙ্গে মেসির সাম্প্রতিক দেখা।

    সাম্প্রতিক ছুটিতে মেসি বেড়াতে গিয়েছিলেন তার পুরোনো বন্ধু ও সাবেক বার্সা সতীর্থ ফ্যাব্রিগাসের বাড়িতে। এই সফরকে ঘিরেই ইউরোপে প্রত্যাবর্তনের গুজব আরও জোরালো হয়েছে, বিশেষ করে সিরি আ-তে কোমোর ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে।

    যদিও এটিকে নিছক বন্ধুত্বপূর্ণ ভিজিট বলেই দাবি করেছেন ফ্যাব্রিগাস, তবে তার মুখ থেকেই শোনা গেছে, ‘জীবনে কিছুই কখনো নিশ্চিত নয়’, আর তাতেই শুরু হয়েছে জোর গুঞ্জন, বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কি তবে ইউরোপে ফিরছেন আর্জেন্টাইন জাদুকর?

    ইতালির সিরি আ-তে নবাগত কোমো দলটি ইতিমধ্যেই বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়কে দলে টানতে আগ্রহী। আলভারো মোরাতার মতো তারকার নাম ইতিমধ্যে ক্লাবটির সঙ্গে জড়িয়েছে। আর এবার মেসিকে ঘিরেও গুঞ্জন ছড়াচ্ছে জোরেসোরে। যদিও ক্লাব কিংবা খেলোয়াড়, কেউই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

    এদিকে, মেজর লিগ সকারে মেসির পারফরম্যান্স ঠিকই বলে দিচ্ছে, তিনি এখনো বিশ্বমানের ফর্মে আছেন। চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে মাত্র ১৬ ম্যাচে ১৫ গোল ও ৬ অ্যাসিস্ট করে দলকে টেনে তুলেছেন শীর্ষে।

    তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজের সেরাটা দিতে পারার জন্য আরো প্রতিযোগিতামূলক লিগে খেলা কতটা জরুরি হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে ফুটবল মহলে। সেই হিসেবেই অনেকে মনে করছেন, সাময়িক সময়ের জন্য হলেও ইউরোপে ফেরা মেসির জন্য লাভজনক হতে পারে।

    বিশ্বকাপের আগে মেসি ইউরোপে ফিরবেন কি না, তা সময়ই বলবে। তবে কোমো ক্লাবের গুঞ্জন এবং ফ্যাব্রিগাসের বক্তব্যে যে উত্তাপ ছড়িয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। এবার দেখার পালা, মেসির পরবর্তী গন্তব্য কোথায়!


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন