মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ

    যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা পুলিশের বাঁধা উপেক্ষা করে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশের টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হয়েছে তারা।

    সোমবার (৭ জুলাই) দুপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে পদযাত্রায় অংশ নেয়া সদস্যরা যমুনার দিকে যাত্রা শুরু করেন। তবে এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে।

    প্রাথমিকভাবে পুলিশি বাধার মুখে পড়লেও পরে ওই সদস্যরা কঠোর চেষ্টা চালিয়ে ব্যারিকেড ভেঙে পদযাত্রা চালিয়ে যান। পুলিশের পক্ষ থেকে তাদের আটকানোর চেষ্টা করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না।

    আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যকার আলোচনা চলছে যাতে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়।

    এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ