শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ কোটি বই বিক্রি করেও আজ বিস্মৃত বারবারা কার্টল্যান্ড পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১৯ দুর্গাপূজায় ইলিশ রপ্তানি ফের চালুর অনুরোধ ভারতের আমদানিকারকদের শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
  • মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যায় চারজন গ্রেপ্তার

    মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যায় চারজন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, কোতোয়ালি থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া র‌্যাব আরও দুইজনকে গ্রেপ্তার করেছে, যারা এ ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

    গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

    উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনের পাকা রাস্তায় একদল দুর্বৃত্ত সোহাগকে পাথর দিয়ে আঘাত ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।

    ঘটনার পর নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দ্রুতই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করে।

    হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে ডিসি তালেবুর রহমান বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।”

    তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ