বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • পবিত্র আশুরায় ঢাকায় ঐতিহাসিক তাজিয়া মিছিল শুরু

    পবিত্র আশুরায় ঢাকায় ঐতিহাসিক তাজিয়া মিছিল শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র আশুরা উপলক্ষে গভীর শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ঐতিহাসিক তাজিয়া মিছিল। রোববার (৬ জুলাই) সকাল ১০টার পর পুরান ঢাকার লালবাগে অবস্থিত চারশ বছরের প্রাচীন হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই শোকযাত্রা।

    ভোর থেকেই ইমামবাড়ায় জড়ো হতে থাকেন ঢাকাসহ আশপাশের এলাকা থেকে আগত হাজারো শিয়া মুসলিম। শোকের প্রতীক হিসেবে অধিকাংশ অংশগ্রহণকারী কালো পোশাক পরেছিলেন। অনেকের হাতে ছিল কারবালার স্মৃতিকে ধারণকারী প্রতীক—ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম।

    শোকাবহ পরিবেশে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে ভারী হয়ে ওঠে আশপাশের পুরো এলাকা। আবেগঘন এই শোকযাত্রাটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

    মিছিলে অংশ নেওয়া মহব্বত নামের এক অংশগ্রহণকারী বলেন, “এই দিনটি আমাদের জন্য শোকের। ইমাম হোসেন (আ.) ও তাঁর পরিবারের শহীদ হওয়ার ঘটনাকে আমরা হৃদয়ে ধারণ করি। প্রতিবছর এই মিছিলে অংশ নিয়ে তাঁদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

    মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে হোসেনি দালান ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র‍্যাব, সোয়াট এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

    উল্লেখ্য, হিজরি ৬১ সালের ১০ মুহাররম, কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তাঁর পরিবার নির্মমভাবে শহীদ হন। সেই স্মৃতিকে কেন্দ্র করে প্রতিবছর শিয়া সম্প্রদায় আশুরার দিন তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন