শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • নবীনগরে শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে "আমিও পারবো" কর্মসূচি

    নবীনগরে শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করতে ব্যতিক্রমধর্মী এক উদ্বুদ্ধকরণ কর্মসূচি "আমিও পারবো" অনুষ্ঠিত হয়েছে। 

    রোববার সকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে স্থানীয় শিক্ষা উন্নয়নমূলক সংগঠন "আমরা মেধা বিকাশে কাজ করি" এর আয়োজনে ও নবীনগর পৌরসভার পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজ। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান ও নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক সামসুন্নাহার বেগম, মো. শামীম ও নূর মোহাম্মদ সিকদার।

    উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পরীক্ষাভীতি দূর করে আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি উৎসাহ, অনুপ্রেরণা ও সহমর্মিতা খুবই প্রয়োজন।”

    প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “শিক্ষা শুধু জ্ঞানের বাহক নয়, সমাজের অগ্রযাত্রা গড়ে তোলার চালিকা শক্তি।” তিনি আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

    আয়োজক সংগঠনের আহ্বায়ক এটিএম রেজাউল করিম সবুজ জানান, “এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে একাধিক সেবা টিম। যারা পরীক্ষার আগমুহূর্তে শিক্ষার্থীদের মানসিক সহায়তা, পাঠ সহায়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে কাজ করবে।”

    উপজেলার ২১টি ইউনিয়নের ১০১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন