রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড়ে ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

    পঞ্চগড়ে ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডোবার পানিতে পড়ে আসমা খাতুন নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার তেতুলিয়া সদর ইউনিয়নের মাগুরা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু আসমা একই এলাকার আব্দুল্লাহ আয়নাল হকের মেয়ে। 

    পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার সকালে বাসায় পারিবারিক কাজ করছিলেন মা বানেছা আক্তার। এ সময় বাড়ির উঠানে খেলা করছিল শিশু আসমা খাতুন। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাইরে বের হয় সে। পরে বাড়ির পাশের একটি ডোবাতে পড়ে যায় শিশু আসমা। পরিবারের সদস্যরা আসমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ পর্যায়ে শিশুটিকে ডোবার পানিতে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন। 

    তেতুঁলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)কমলেস চন্দ্র রায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। 


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন