রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • ময়মনসিংহে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

    ময়মনসিংহে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন—স্থানীয় কৃষক মোস্তফা (৪৫) ও তার শিশু পুত্র আবদুল্লাহ (৯)। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

    স্থানীয়রা জানান, বিকেলে কৃষক মোস্তফা তার ছেলে আবদুল্লাহকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে নিজ জমিতে ধানের বীজতলা তৈরির কাজ করছিলেন। কাজ শেষে বিকেল আনুমানিক ৪টার দিকে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ করে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের সঙ্গে সঙ্গে বাবা-ছেলে মাটিতে লুটিয়ে পড়েন।

    পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

    বাবা-ছেলের এমন আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন