রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • বরিশালের বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

    বরিশালের বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলা হয়েছে। হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে। হামলায় আহত হয়েছেন ৬-৭ জন। শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল কবাই ইউনিয়ন বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করে। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। প্রধান অতিথি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাওসার আহমেদ মন্টু গাজী, যুবদল নেতা রেগান হাওলাদার, হাসান খান ও ছাত্রদল নেতা বাপ্পির নেতৃত্বে শতাধিক লোক হামলা চালায়। এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া, বিএনপি সমর্থক জয়দর হাওলাদার, বিএনপি কর্মী সুমন আকনসহ ৬-৭ জন আহত হন।

    এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৫টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল ইসলাম খান রাজনের নেতৃত্বে পেয়ারপুর বাজারে বিক্ষোভ মিছিল করা হয়। পরে তারা থানায় গিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন