বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার
  • বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু, মিয়ানমারের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে

    বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু, মিয়ানমারের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইয়াংগুনে গত ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে দফায় দফায় আক্রমণ চালাচ্ছে আফঈদা খন্দকারের দল। ম্যাচের কড়াকড়িতে ১৮ মিনিটে বাংলাদেশের এক আক্রমণে বল জালে পৌঁছে যায় এবং দলটি লিড নেয়।

    তহুরা খাতুন ড্রিবল করে ঢুকতে গেলে ফাউলের শিকার হন, ফলে বক্সের কোনা থেকে ফ্রি কিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার নেওয়া প্রথম শট প্রতিপক্ষের মানব প্রাচীরে বাধা পেলেও ফিরতি বল নিজের দখলে নিয়ে বা পায়ে নিখুঁত শটে বল পাঠান জালে। ফলে এগিয়ে যায় বাংলাদেশ।

    ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ এসেছিল ঋতুপর্ণার বাম দিকের ক্রস থেকে, কিন্তু শামসুন্নাহার জুনিয়র ঠিকঠাক বল ধরতে না পারায় সুযোগটা নষ্ট হয়।

    বাহরাইনের বিপক্ষে যেই একাদশ নিয়ে ৭-০ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ, সেই একই একাদশে আজ শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে মাঠে নেমেছে তারা।

    প্রথমার্ধের শেষ দিকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে স্বাগতিক মিয়ানমার। বাংলাদেশের রক্ষণভাগে বেশ কয়েকবার ভাঙন ধরালেও শেষ মুহূর্তে গোল করতে ব্যর্থ হয় তারা। অফসাইডে ধরা পড়া, গোল মিস এবং পোস্টে লেগে ফিরে আসা বল—সব মিলিয়ে রক্ষা পায় বাংলাদেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন