বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড
  • ইমিউনথেরাপিতে দ্বিগুণ বেড়েছে বেঁচে থাকার সম্ভাবনা

    মাথা ও গলার ক্যানসারে যুগান্তকারী সাফল্য

    মাথা ও গলার ক্যানসারে যুগান্তকারী সাফল্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাথা ও গলার ক্যানসার চিকিৎসায় ইমিউনথেরাপি ওষুধ ‘পেমব্রোলিজুমাব’-এর ব্যবহার নিয়ে এক ক্লিনিক্যাল ট্রায়ালে মিলেছে যুগান্তকারী সাফল্য। চিকিৎসকদের দাবি, নতুন এই পদ্ধতিতে ক্যানসার আক্রান্তদের বেঁচে থাকার সম্ভাবনা দ্বিগুণ বেড়েছে এবং রোগটি ফিরে আসার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমেছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, গত দুই দশকে মাথা ও গলার ক্যানসার চিকিৎসায় এটি প্রথম বড় সাফল্য।

    যুক্তরাজ্যের ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ৩৫০ জন রোগীর অস্ত্রোপচারের আগে ও পরে পেমব্রোলিজুমাব দেওয়া হয়। আরেক দল ৩৫০ রোগীকে দেওয়া হয় প্রচলিত চিকিৎসা। দেখা যায়, নতুন পদ্ধতিতে চিকিৎসা পাওয়া রোগীদের মধ্যে ক্যানসার-মুক্ত থাকার গড় সময় আড়াই বছর থেকে বেড়ে পাঁচ বছরে দাঁড়ায়। আর ক্যানসার ফিরে আসার ঝুঁকি কমে প্রায় ১০ শতাংশ।

    গবেষণা দল প্রধান অধ্যাপক কেভিন হেরিংটন জানান, অস্ত্রোপচারের আগেই এই ওষুধ প্রয়োগ করায় রোগ প্রতিরোধ ব্যবস্থা টিউমার শনাক্ত করতে শেখে, যা পরবর্তীতে কার্যকর প্রতিরোধ গড়ে তোলে।

    ইংল্যান্ডের ডার্বিশায়ারের বাসিন্দা লরা মার্টসন ছিলেন এই গবেষণার অংশ। ছয় বছর আগে তার জিহ্বায় ক্যানসার ধরা পড়ে যা ঘাড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। অস্ত্রোপচারের আগে ও পরে এই ওষুধ গ্রহণ করে আজও তিনি সুস্থ জীবনযাপন করছেন। তিনি বলেন, “আমি এখনো বেঁচে আছি—এটাই আমার কাছে অলৌকিক মনে হয়।”

    বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা ভবিষ্যতের ক্যানসার চিকিৎসায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।


    সূত্র: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ