বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • মে দিবসে শ্রমিক বিক্ষোভে উত্তাল একাধিক দেশ

    মে দিবসে শ্রমিক বিক্ষোভে উত্তাল একাধিক দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মজুরি বৃদ্ধি, শ্রম অধিকার ও বিভিন্ন দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

    শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হাজারো শ্রমিক বেতন বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবসানের দাবিতে বিক্ষোভ করেন। মার্কিন দূতাবাসের সামনে কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয় বলে জানা গেছে।

    এদিকে, তুরস্কে বেতন বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উন্নত সুযোগ-সুবিধার দাবিতে শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও বামপন্থী দলগুলো সমাবেশ করে। পরে ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

    অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে শ্রম অধিকার সুরক্ষা ও ন্যায্য মজুরির দাবিতে হাজারো শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন।

    উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট আন্দোলনে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। সেই আন্দোলনে পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। তাদের স্মরণেই বিশ্বজুড়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ