বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুইজনের ফাঁসি কার্যকর

    গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুইজনের ফাঁসি কার্যকর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইরানি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সি তাদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন ইয়াকুব করিমপুর ও নাসের বেকারজাদেহ।

    নাসের বেকারজাদেহের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ‘গুরুত্বপূর্ণ সরকারি, ধর্মীয় ও প্রাদেশিক কর্মকর্তাদের বিবরণ সংগ্রহ করেছেন এবং নাতাঞ্জ অঞ্চলের ‘গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো’ সম্পর্কে তথ্য সরবরাহ করেছেন। ওই এলাকায় একটি বড় পারমাণবিক স্থাপনা অবস্থিত।

    অভিযোগ রয়েছে, করিমপুর মোসাদের এক কর্মকর্তার কাছে সংবেদনশীল তথ্য পাচার করেছিলেন। এর আগে গত মাসেও মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখার পর এই রায় কার্যকর করা হয়।

    দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মাহদি ফারিদ, যিনি ‘জায়নিস্ট শাসনব্যবস্থা’র গোয়েন্দা সংস্থাকে সংবেদনশীল জাতীয় তথ্য সরবরাহের অভিযোগে অভিযুক্ত ছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

    ফারিদ ইরানের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সিভিল ডিফেন্স কমিটির ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি সাইবার মাধ্যমে মোসাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং তার উচ্চ পর্যায়ের প্রবেশাধিকার থাকায় দ্রুতই মোসাদের এক কর্মকর্তার অনুমোদন পান।

    তদন্তে তিনি মোসাদের সঙ্গে যোগাযোগের ধাপগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেন। আদালতেও তিনি স্বীকার করেন, শুরু থেকেই তিনি জানতেন যাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা কারা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ